স্টাফ রিপোর্টার ॥ আমাদের একমাত্র কন্যা রওজা রওশন স্নেহা বাংলাদেশ কিন্ডার গার্টেন ফোরাম হবিগঞ্জ আয়োজিত ২০২৬ ইং অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ২য় শ্রেণি থেকে অংশ নিয়ে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে। রওজা, উমেদনগর আলগাবাড়ী’র মেরিট হোম কিন্ডার গার্ডেন স্কুল এর ছাত্রী। এর আগেও রওজা ২০২৫ইং সালে ১ম শ্রেনীতে সাধারণ বৃত্তি অর্জন করে । বর্তমান বয়স সাড়ে ৬ বছর, এই অল্প বয়সে তার কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছি। বাবা অপু আহমেদ রওশন (সাংবাদিক) মা তানিয়া তালুকদার।