স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার সমিতির প্রধান শাখায় কেক কেটে এর উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীন, সাধারণ সম্পাদক মাসুদ করিম আখঞ্জি তাপস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ানি শাখা খায়রুল ইসলাম খোকন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক ফৌজদারী শাখার আলী মোহাম্মদ সারোয়ার মান্না, ফৌজদারী শাখার মোঃ মাসুক মিয়াসহ শতাধিক আইনজীবি। উৎসব ও আনন্দঘন পরিবেশে উদ্বোধন করা হয়। ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলার আয়োজন থাকবে। খেলাশেষে পুরস্কারের ব্যবস্থা রয়েছে।