বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

লাখাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের বুল্লা ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক রুপম গোপকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুপম গোপ ওই গ্রামের কানু গোপের ছেলে।
লাখাই থানা পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযানে তকে আটক করা হয়।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, গ্রেপ্তারকৃত রুপম গোপ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর গত সোমবার (৯ নভেম্বর) তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলার তদন্ত ও অন্যান্য আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com