বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

নবীগঞ্জে ঝুঁকিমুক্ত বিদ্যুৎ সরবরাহে কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

 

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিদ্যুৎ ব্যবস্থার গুণগত মান বৃদ্ধি এবং গ্রাহক পর্যায়ে নিরবচ্ছিন্ন ও নিরাপদ সেবা নিশ্চিত করার লক্ষ্যে হবিগঞ্জের নবীগঞ্জ জোনাল অফিসে এক গুরুত্বপূর্ণ কারিগরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার নবীগঞ্জ জোনাল অফিসের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন, কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। সভায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে বার্ষিক লাইন ও বৈদ্যুতিক স্থাপনা রক্ষণাবেক্ষণ কার্যক্রম দ্রুত ও সুচারুভাবে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ওভারলোড ট্রান্সফরমার দ্রুত শনাক্ত করে পরিবর্তন এবং সুষম লোড বণ্টন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন ও বৈদ্যুতিক স্থাপনা চিহ্নিত করে দ্রুত ঝুঁকিমুক্ত করা, বিদ্যুৎ লাইনের গতিপথ নিরাপদ রাখতে ‘রাইট অব ওয়ে’ নিশ্চিত করা এবং গাছের ডালপালাসহ অন্যান্য প্রতিবন্ধকতা দূর করার নির্দেশনা দেওয়া হয়। মাঠ পর্যায়ে কাজ করার সময় কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যমান নিরাপত্তা বিধি ও নির্দেশনা কঠোরভাবে মেনে চলার তাগিদ দেওয়া হয়। একই সঙ্গে সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। যেকোনো দুর্ঘটনা এড়াতে নিজেদের পাশাপাশি সহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে কাজ করার জন্যও নির্দেশনা দেওয়া হয়। এ সময় নবীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান অনুজ বলেন, এসব সিদ্ধান্ত ও নির্দেশনা বাস্তবায়ন করা হলে আওতাধীন এলাকায় বিদ্যুৎ সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং বিদ্যুৎ বিভ্রাট অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com