বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ছাত্রদল নেতা যুবদলে ॥ রইছগঞ্জ বাজারে দু’নেতার হাতাহাতি

  • আপডেট টাইম বুধবার, ২৩ অক্টোবর, ২০১৩
  • ৫৫৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বহিস্কৃত ছাত্রদল নেতাকে যুবদলে অন্তর্ভূক্ত করায় দু’নেতার মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রদলের বহিস্কৃত নেতা কালাপুর গ্রামের শেখ শান্তকে যুবদলে অন্তর্ভূক্ত করা হয়। পানিউম্দা ইউপির নোয়াও গ্রামের যুবদল সেক্রেটারী মোঃ মস্তফা হেলাল তাকে যুবদলে নিয়ে এসেছেন বলে প্রচার পায়। এনিয়ে একই গ্রামের রইছগঞ্জ বাজার আঞ্চলিক শাখা যুবদল সভাপতি রুহুল আমীন খানের সাথে গত সোমবার  সন্ধ্যায় মস্তফা হাতাহাতির ঘটনা ঘটে।
এ ব্যাপারে রইছগঞ্জ বাজারের জনৈক যুবদল নেতার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি দুঃখ জনক হলেও সত্য। তবে আজ সকাল ১০টায় রইছগঞ্জ বাজারে এ ব্যাপারে জরুরী বৈঠকের আহবান করা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com