মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাহুবলে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত নবীনবরণ অনুষ্ঠানে হুইপ জি কে গউছ ॥ বৃন্দাবন সরকারি কলেজের উন্নয়নে ২৩৪ কোটি ৫৪ লাখ টাকার প্রকল্প হবিগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন ॥ পদাধিকার বলে আহমেদ আলী মুকিব চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বতায় সৈয়দ শাহজাহান ভাইস চেয়ারম্যান ও আব্বাস উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত শহরের শায়েস্তানগর এলাকা থেকে মাদক ব্যবসায়ী আটক লাখাইয়ে পুলিশের সাঁড়াশি অভিযান ॥ নারীসহ গ্রেপ্তার ৯ চুনারুঘাটে বন বিভাগের অভিযান কাঠসহ, ট্রাক্টর জব্দসহ আটক ২ মাধবপুরে প্রেমঘটিত বিরোধে মহব্বত হত্যা ॥ ৩ বছর পর রহস্য উদঘাটন উন্নয়ন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে-এমপি ফয়সল মাধবপুরে নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু শহরের উমেদনগরে ৪ সন্তানের জননীর আত্মহত্যা

নবীনবরণ অনুষ্ঠানে হুইপ জি কে গউছ ॥ বৃন্দাবন সরকারি কলেজের উন্নয়নে ২৩৪ কোটি ৫৪ লাখ টাকার প্রকল্প

  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বৃন্দাবন সরকারি কলেজের অবকাঠামোগত উন্নয়নে ২৩৪ কোটি ৫৪ লাখ টাকার একটি বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
জাতীয় সংসদের হুইপ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছের বিশেষ প্রচেষ্টায় কলেজটিকে এ প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে কলেজের শিক্ষা ও আবাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একাডেমিক ভবন, ছাত্রাবাস, ছাত্রীনিবাস, শীতাতপ নিয়ন্ত্রিত অডিটরিয়ামসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে উঠবে। গতকাল সোমবার (২ নভেম্বর) হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে হুইপ জি কে গউছ এই ঘোষণা দেন।
তিনি জানান, প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করে চিফ ইঞ্জিনিয়ার ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। পরবর্তী সময়ে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে চলতি অর্থবছরেই প্রকল্পের কার্যক্রম শুর হওয়ার সম্ভাবনা রয়েছে।
হুইপ জি কে গউছ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের ৩০টি সরকারি কলেজকে একটি বৃহৎ উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হছে। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে তিনি সেই প্রকল্পে বৃন্দাবন সরকারি কলেজকে অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছেন। এর ফলে হবিগঞ্জের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট নিরসনের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আধুনিক ও উন্নত শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে।
প্রকল্পের ব্যয়ের বিবরণ তুলে ধরে তিনি জানান, এর আওতায় ৪৩ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে ১০ তলা একাডেমিক কাম মাল্টিপারপাস ভবন, ৩৭ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে ১০ তলা ছাত্রাবাস এবং ৪০ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ১০ তলা ছাত্রীনিবাস নির্মাণ করা হবে। ২৯ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত হবে আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত অডিটরিয়াম।
শিক্ষকদের আবাসন সংকট নিরসনে ১৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে পাঁচতলা শিক্ষক কোয়ার্টার এবং ১৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে পাঁচতলা শিক্ষিকা কোয়ার্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে।
পাশাপাশি বিভিন্ন ভবনের আসবাবপত্র কেনার জন্য বরাদ্দ রাখা হয়েছে। একাডেমিক কাম মাল্টিপারপাস ভবনের আসবাবপত্রের জন্য ৩০ লাখ টাকা, ছাত্রাবাসের জন্য ৩৯ লাখ টাকা এবং অডিটরিয়ামের আসবাবপত্রের জন্য ১ কোটি ১ লাখ টাকা ব্যয় করা হবে।
প্রকল্পের আওতায় ভবনগুলোতে লিফট স্থাপনে ২৫ কোটি টাকা, কলেজের জেনারেটরের জন্য ২ কোটি ৪০ লাখ টাকা এবং বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে ১ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে বৃন্দাবন সরকারি কলেজে শিক্ষার্থীদের আবাসন সুবিধা সম্প্রসারণের পাশাপাশি পাঠদান, সাংস্কৃতিক কর্মকান্ড ও সহশিক্ষা কার্যক্রমের পরিবেশ আরও উন্নত হবে। বিশেষ করে দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্য আবাসিক সুবিধা তৈরি হওয়ায় উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ আরও সহজ হবে।
হবিগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এ উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে শুধু বৃন্দাবন সরকারি কলেজ নয়, পুরো জেলার উচ্চ শিক্ষার ক্ষেত্রেই একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com