মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাহুবলে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত নবীনবরণ অনুষ্ঠানে হুইপ জি কে গউছ ॥ বৃন্দাবন সরকারি কলেজের উন্নয়নে ২৩৪ কোটি ৫৪ লাখ টাকার প্রকল্প হবিগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন ॥ পদাধিকার বলে আহমেদ আলী মুকিব চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বতায় সৈয়দ শাহজাহান ভাইস চেয়ারম্যান ও আব্বাস উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত শহরের শায়েস্তানগর এলাকা থেকে মাদক ব্যবসায়ী আটক লাখাইয়ে পুলিশের সাঁড়াশি অভিযান ॥ নারীসহ গ্রেপ্তার ৯ চুনারুঘাটে বন বিভাগের অভিযান কাঠসহ, ট্রাক্টর জব্দসহ আটক ২ মাধবপুরে প্রেমঘটিত বিরোধে মহব্বত হত্যা ॥ ৩ বছর পর রহস্য উদঘাটন উন্নয়ন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে-এমপি ফয়সল মাধবপুরে নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু শহরের উমেদনগরে ৪ সন্তানের জননীর আত্মহত্যা

হবিগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন ॥ পদাধিকার বলে আহমেদ আলী মুকিব চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বতায় সৈয়দ শাহজাহান ভাইস চেয়ারম্যান ও আব্বাস উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত

  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটি নির্বাচন (২০২৬-২০২৮) অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ নভেম্বর সোমবার দুপুরে রেডক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে দ্বি-বার্ষিক নির্বাচনে এক পদে একাধিক প্রার্থী না থাকায় ভাইস প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক সহ ৭টি পদে সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিত নেতৃবৃন্দ হলেন ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ মো: শাহজাহান, সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আব্বাস উদ্দিন। ৫টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডাঃ আহমুদুর রহমান আব্দাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল উদ্দিন সেলিম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ ও যুবদল নেতা জহিরুল ইসলাম সেলিম। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির হবিগঞ্জ জেলা ইউনিটে পদাধিকার বলে চেয়ারম্যান হলেন জেলা পরিষদ এর প্রশাসক আহমেদ আলী মুকিব। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো: কাজল আহমেদ ও এডভোকেট শিবলী খায়ের। নির্বাচনের ফলাফল ঘোষণার পূর্বে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আহমেদ আলী মুকিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: আব্বাস উদ্দিনের পরিচালনায় বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, আজীবন সদস্য ও সাধারন সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com