বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দাবি না মানলে ৩১ অক্টোবর প্রাথমিক শিক্ষকরা কালোব্যাজ পরবেন

  • আপডেট টাইম বুধবার, ২৩ অক্টোবর, ২০১৩
  • ৫৩০ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ৩০ অক্টোবরের মধ্যে দাবি পূরণে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট কোনো ঘোষণা না এলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী ৩১ অক্টোবর দেশের প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করে কালোব্যাজ ধারণ করবেন। দিনব্যাপী কর্মবিরতি পালন করে প্রতিশ্র“তি ভঙ্গ দিবস হিসেবেও দিনটি পালন করবেন শিক্ষকরা। গতকাল বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কনফারেন্স রুমে সংগঠনের সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম তোতা তার বক্তব্যে একথা জানান। ১ নভেম্বর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান মহিবউদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি জাহানারা খানম প্রমুখ। প্রধান শিক্ষককে দ্বিতীয় শ্রেণির মর্যাদা দেওয়া, সহকারী শিক্ষকের বেতন স্কেল প্রধান শিক্ষকপদের বেতনস্কেলের এক ধাপ নিচে নির্ধারণ এবং প্রধান শিক্ষক পদে পদোন্নতির জটিলতা দ্রুত নিষ্পত্তির দাবিতে দীর্ঘদিন আন্দোলন করছেন শিক্ষকরা। কিন্তু এ বিষয়ে বিভিন্ন সময় সরকারের উচ্চ পর্যায় থেকে আশ্বাস ও সরকারি প্রেসনোট জারি করার পরও এখন পর্যন্ত দাবি পূরণ না হওয়ায় প্রাথমিক শিক্ষকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com