রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে বিচার বিভাগীয় সম্মেলন মামলার জট নিরসনে গতিশীলতা আনতে গুরুত্বারোপ ৭ নভেম্বর হবিগঞ্জের মানুষ নতুন ইতিহাসের সাক্ষী হবে-জিকে গউছ এইচএসসির ফলাফলে পিছিয়ে হবিগঞ্জ ॥ পাসের হার ৪৭.৯৫ শতাংশ জিপিএ-৫ পেয়েছে মাত্র ১০৪ জন লন্ডনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ॥ নবীগঞ্জের শওকত ও সহযোগী জাহিদুলের সন্ধানে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা লাখাইয়ে সার ডিলারের অনিয়ম ২০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষস্থানে এনায়েত খান মহিলা কলেজ নবীগঞ্জের আউশকান্দি-হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ সভাপতি ইলিয়াস, সম্পাদক সুলতান নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের কমিটি গঠন ॥ হিমেল সভাপতি, সুব্রত সাধারণ সম্পাদক সজল অর্থ সম্পাদক, নয়ন সাংগঠনিক নির্বাচিত মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজে পাসের হার শূন্য মাধবপুর সিলেট অ্যাসোসিয়েশন পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ২শ শিক্ষার্থীকে সংবর্ধনা

লাখাইয়ে এসেড বীজের আমন ধান ক্ষেত পরিদর্শন ও মতবিনিময় সভা

  • আপডেট সময় শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার বামৈ কাটিহারা এলাকায় আমন ধানের মাঠে এসেড বীজে রোপণকৃত ধানের বর্তমান অবস্থা, গাছের বৃদ্ধি ও মাঠপর্যায়ে বীজের কার্যকারিতা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়েছে।
গতকাল শনিবার অনুষ্ঠিত এই মাঠ পরিদর্শনের অংশ হিসেবে স্থানীয় কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়। এ সময় আমন ধানের চাষাবাদ, ধানের স্বাভাবিক বৃদ্ধি ও উৎপাদন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও স্থানীয় কৃষির সমন্বয়ে টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন জাপান থেকে আগত শেয়ার দা প্লানেট অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মি. টেটসুও সুৎসুই, এসেড হবিগঞ্জের নির্বাহী পরিচালক জনাব জাফর ইকবাল চৌধুরী এবং এসিইএল ইউনিটের প্রোগ্রাম ম্যানেজার জনাব নির্মল কে. বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাসের সভাপতি জনাব এইচ. এম. দেলোয়ার, নির্বাহী পরিচালক এস.এম. মোজাহিদ, কৃষি উন্নয়ন প্রকল্পের শফিকুল ইসলাম ফটিক, তথ্য ও প্রচার বিভাগের ওসমান গনী এবং স্থানীয় কৃষকবৃন্দ।
কৃষকের মাঠে বীজের কার্যকারিতা পর্যবেক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং উন্নত কৃষিপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে কৃষকের উৎপাদনশীলতা বাড়ানোই এই সমন্বিত উদ্যোগের প্রধান লক্ষ্য। এসেড হবিগঞ্জ ও ব্র্যাসের এই প্রচেষ্টা মানসম্মত বীজের প্রসার, কৃষকের আস্থা অর্জন এবং সার্বিক কৃষির সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com