রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

সুবিদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুছ ছাত্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার (প্যানেল চেয়ারম্যান-১) আব্দুছ ছাত্তারকে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। রবিবার দুপুরে ইউনিয়নের সকল সদস্যদের উপস্থিতি এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন-দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান জয় কুমার দাস ইউনিয়ন পরিষদের কার্যক্রমে অংশ গ্রহন না করায় ইউনিয়নের কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ অবস্থায় ইউনিয়নের কার্যক্রম গতিশীল করার জন্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৩ (২) অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-১ আব্দুছ ছাত্তারকে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব দেওয়া হয়। এ বিষয়টি ইউনিয়ন পরিষদের প্যাডে চিঠির বানিয়াচং উপেজলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়। এ দিকে আব্দুছ ছাত্তারকে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর দায়িত্ব দেওয়া তিনি ইউনিয়নের সকল মেম্বার, কর্মকর্তা, কর্মচারীসহ ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com