সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শায়েস্তাগঞ্জ রেল জংশনে লাইট না থাকায় ভোগান্তি ॥ বাড়ছে অপরাধ

  • আপডেট টাইম বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেল জংশনে লাইট না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পাশাপাশি চুরি, ছিনতাইসহ নানা ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটছে।
তবে যাত্রী ও স্থানীয়দের অভিযোগ বারবার আইডøবিও উর্ধ্বতন সহকারি প্রকৌশলী (পূত) মিঠুন দাসকে বলার পরও তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তিনি আখাউড়া বসে মাস শেষে বেতন নিয়ে থাকেন অথচ মানুষের অসুবিধা বুঝেন না। এমনকি শায়েস্তাগঞ্জ জংশনের কোনো সমস্যা তার চোখে পড়ে না। সিলেট বিভাগের ঐতিহ্যবাহী এ জংশনটি বর্তমান সরকারের আমলে মডেল জংশন হিসেবে রূপান্তর করা হয়। প্রতিদিন এ স্টেশন হয়ে পারাবত, জয়ন্ত্রিকা, উদয়ন, পাহাড়িকা , উপবন, কালনীসহ ২০টিরও বেশি ট্রেন যাতায়াত করে। এর মধ্যে বেশিরভাগ যাত্রীই ভিআইপি এবং সাধারণ। কিন্তু ভিআইপিদের জন্য বিশ্রামাগার থাকলেও প্রায়ই এটি বন্ধ থাকে। অনেকে বাধ্য হয়েই প্লাটফর্মে বসে থাকেন। কোনো কোনো সময় খুলে দেয়া হলেও ফ্যান বিকল থাকে। বসার কোনো জায়গা পাওয়া যায় না। টয়লেটের অবস্থাও থাকে নাজুক। বাধ্য হয়েই দিনে রাতে প্লাটফর্মে বসে ট্রেনের জন্য অপেক্ষা করেন। কিন্ত প্লাটফমের বিভিন্ন স্থানে পাওয়ার ফুল অর্ধশতাধিক লাইট রয়েছে। কিন্তু গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, ১০টি ছাড়া বাকি ৪০টিই নষ্ট হয়ে পড়ে আছে। এতে রাতের বেলা চুরি, ছিনতাইয়ের মতো অপরাধ ঘটছে।
অনেক রেল কর্মচারীরা জানান, আইডøবিও মিঠুন দাস যোগদানের পর থেকেই আখাউড়া থাকেন। আমাদের কোনো সমস্যা দেখেন না। এ ছাড়াও আইডøবিও’র বিরুদ্ধে একাধিকবার সংবাদ প্রকাশ হলে তিনি শুধুমাত্র ১ দিন অফিস করে আখাউড়া চলে যান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com