মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

দাঙ্গা প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে-পুলিশ সুপার

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৭০ বা পড়া হয়েছে

মোঃ ছানু মিয়া ॥ হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম-সেবা) বলেছেন, প্রত্যেকের ছেলে/মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। ছেলে/মেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুললে পরিবারের সুখ-শান্তি আসবে। তিনি গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ সদর উপজেলার কাকিয়াআব্দা, এড়ালিয়া ও পইল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়, শিক্ষার্থীদের সচেতন করে তোলার জন্য আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন-মাদকের মা-বাবা হলো সিগারেট। তাই শিক্ষার্থীদের সিগারেটসহ সকল প্রকার মাদক থেকে বিরত থাকতে হবে। তিনি আরো বলেন-হবিগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা। কিন্তু গ্রাম্য দাঙ্গা কারণে এ জেলার সুমার বিনষ্ট হচ্ছে। ছোটখাটু বিষয় নিয়ে এ জেলার অধিবাসীরা সংঘর্ষে জড়িয়ে যাচ্ছেন। এই সংঘর্ষ প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। এ সময় পুলিশ সুপারের সাথে ছিলেন-হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুক আলী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া প্রমূখ। উল্লেখ্য, হবিগঞ্জ দাঙ্গা মুক্ত করার জন্য পুলিশ সুপার হবিগঞ্জের দায়িত্ব নেয়ার পর থেকে কাজ করে যাচ্ছেন। দাঙ্গা কু-ফল নিয়ে বিভিন্ন ম্লোগান লেখিছেন। সেগুলো সাইটবোর্ড দিয়ে বিভিন্ন স্থানে লাগানো হয়েছে। এছাড়া তিনি জেলা বিভিন্ন স্থানে স্কুল, কলেজে গিয়ে মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ সম্পর্কে সচেতনমূলক সভা-সমাবেশ করছেন। শিক্ষার্থীদের এসব থেকে সর্তক থাকার জন্য রচনা প্রতিযোগীতা দিচ্ছেন পুলিশ সুপার। রচনা প্রতিযোগিতায় বিজয়ী ও অংশ গ্রহনকারীদের মধ্যে তার ব্যক্তিগত উদ্যোগে শিক্ষা-উপকরণ বিতরণ করা হচ্ছে। শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে যেসব কথা বিতরণ করা হচ্ছে সেগুলোর মধ্যে দাঙ্গা বিরোধী সচেতনামূলক শ্লোগান লেখা রয়েছে। পুলিশ সুপারের এ ধরণে ব্যতিক্রম উদ্যোগকে স্¦াগত যাচ্ছেন শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীসহ সকল শ্রেণীর লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com