শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রেকর্ড দামে চা বিক্রি উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাহুবলে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

ইন্ডিপেন্ডেট টিভির প্রতিনিধি শওকত চৌধুরী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ॥ ঢাকায় প্রেরণ

  • আপডেট টাইম শনিবার, ২০ অক্টোবর, ২০১৮
  • ৬৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইন্ডিপেন্ডেট টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নুরুজ্জামান চৌধুরী শওকত সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। প্রথমে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি পুরান মুন্সেফী এলাকার বাসিন্দা। গতকাল শুক্রবার দুপুরে বিশেষ প্রয়োজনে তিনি সিএনজিযোগে ইকরাম যাওয়ার পথে সিএনজিটি নিশ্চিন্তপুর নামক স্থানে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় কমরের হাড় ও পায়ের হাড় ভেঙ্গে গেছে। পরে ইন্ডিপেন্ডেট টিভির অফিস কর্তৃপক্ষের নির্দেশ মতে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। আহতের খবর পেয়ে সাংবাদিক ও তার শুভাকাংখীরা সদর হাসপাতালে ছুটে যান এবং তার পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com