বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে দোকানে হামলা, ভাংচুর লুটপাটের ঘটনায় গ্রেফতার ২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গুজাখাইর বেতাপুর গ্রামে দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপারে ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার দুপুরে পৌর শহর থেকে গ্রেফতার করা হয়েছে। গেফতারকৃতরা হলো- বেতাপুর গ্রামের মৃত আব্দুর সত্তারের ছেলে নূর মিয়া, নাসির মিয়া ও একই গ্রামের মৃত নানু মিয়ার ছেলে আলা উদ্দিন ও জাহাঙ্গীর মিয়া।
সূত্রে জানা যায়, গত ৩ তারিখে নবীগঞ্জ-বানিয়াচঙ্গ সড়কের গুজাখাইর বেতাপুর গ্রামে শাহাদত আলী তালুকদারের ছেলে মুহিবুর রহমান তালুকদারের দোকানে পূর্ব বিরোধের জের ধরে ৩০/৩৫ জনের একদল লোক হামলা চালিয়ে দোকানের জিনিসপত্র ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনায় মুহিবুর রহমান তালুকদার বাদী হয়ে ২৮ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে গতকাল বুধবার দুপুরে নবীগঞ্জ পৌর শহর থেকে থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উল্লেখিত ২ আসামীকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com