শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে স্বামীর যৌতুকের শিকার রতœা মামলা করে বিপাকে

  • আপডেট টাইম শনিবার, ১ আগস্ট, ২০১৫
  • ৫৫৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে যৌতুকের টাকার জন্য স্ত্রীকে মারপিট করে তাড়িয়ে দেওয়ার কারনে স্ত্রী অবুঝ সন্তান নিয়ে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। নিরুপায় হয়ে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে মামলা করে পড়েছে বিপাকে। মামলার বিবরণে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ৪নং দিগলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামের রতœা রানী দেবের সাথে বিগত ২০০৮ সালে বালাগঞ্জ উপজেলার বড়চর গ্রামের লুকেশ দাশের পুত্র হীরেন্দ্র দাশের বিয়ে হয়। এ সময় রতœা রানী দেবের একটি মেয়েসহ দ্বিতীয় বিয়ে জেনেও হীরেন্দ্র দাশ নিজের প্রথম স্ত্রীর কথা গোপন রেখে দ্বিতীয় বিয়ে করেন। ভবিষ্যতে তাদের মাঝে বনিবনা না হলে বা স্ত্রীর মর্যাদা দিতে ব্যর্থ হলে নগদ ১ লাখ টাকা ভরনপোষন দিতে বাধ্য থাকিবে বলে হীরেন্দ্র দাশ ৫ জন সাক্ষীর উপস্থিতিতে অঙ্গীকার নামায় স্বাক্ষর করে। তাদের সুখের সংসারে এ সময় হৃদয় দাশ নামে ১ পুত্র সন্তান জন্ম নেয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই স্ত্রী ভরনপোষন না দিয়ে উল্টো তার কাছে দোকান দেওয়ার জন্য নগদ ৩০ হাজার টাকা যৌতুক দাবী করে। গ্রাম্য সালিশের কাছে কয়েকবার এর বিচার চেয়েও কোন বিচার না পেয়ে রতœা দেব শেষ পর্যন্ত তার ভরপোষন দাবী করে বিগত ২০১৪ সালে ২৭ মার্চ হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে হীরেন্দ্র দাশকে প্রদান আসামী করে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের জন্য নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলামকে দায়িত্ব প্রদান করেন।
রতœা জানান, বিবাদীরা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে বশে নিয়ে নেয়। ফলে তাদের পক্ষে প্রতিবেদন প্রদান করেন যুব উন্নয়ন কর্মকর্তা। পরে এ প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি প্রদান করেন রতœা দেব। এর প্রেক্ষিতে বিজ্ঞ আদালত মামলাটি পুনরায় তদন্তের জন্য বিগত ১৮ ফেব্র“য়ারী নবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিনের কাছে প্রেরন করেন। এদিকে বিবাদী পক্ষ মহিলা বিষয়ক কর্মকর্তাকে বশে নিতে দৌড়ঝাপ শুরু করে। তবে ৫ মাসাধিকাল অতিবাহিত হলেও অদৃশ্য কারনে ওই মামলার তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরন করা হয়নি। বর্তমানে রতœা রানী দেব ১ কন্যা ও ১ পুত্র সন্তান নিয়ে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com