বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

রস্ক-২ প্রকল্পের আওতায় গয়াহরি আনন্দ স্কুল ॥ নবীগঞ্জে ছাত্র-ছাত্রী দিয়ে কাটানো হয় গরুর ঘাস

  • আপডেট টাইম শনিবার, ১৮ এপ্রিল, ২০১৫
  • ৫৬০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে রস্ক-২ প্রকল্পের আওতায় গয়াহরি আনন্দ স্কুলের নানা অনিয়ম, দুর্নীতি ও ছাত্র-ছাত্রীদের দিয়ে গরুর ঘাস কাটানোসহ নানা অভিযোগের প্রেক্ষিতে শিক্ষককে বদলীসহ ঘরের চুক্তি বাতিল করা হয়েছে। এতে আনন্দ স্কুলের শিক্ষার পরিবেশ ফিরে আসবে বলে আশা করছেন অভিভাবকরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গয়াহরি গ্রামের প্রাক্তণ সহকারী শিক্ষা কর্মকর্তা নিত্যানন্দ দাশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে তার বাড়িতে স্কুল পরিচালনা করে আসছেন। ওই স্কুলে তার মেয়ে সিলেট এমসি কলেজে অধ্যায়নরত মৌসুমী দাশ ও ছেলে সাগর দাশকে শিক্ষক নিয়োগ দেয়া হয়। কিন্তু তারা নিজেরা পাঠদান না করে তাদের বদলা অপর ভাই, বোন আবার কখনও পরিবারের অন্য সদস্য দিয়ে পাঠদান করাতেন। ছাত্র-ছাত্রীদের দিয়ে তাদের গরুর ঘাস কাটানো এবং লাকড়ি কুড়ানোসহ পারিবারিক কাজ করাতেন। এ ব্যাপারে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অভিযোগ করে আসছিলেন। বর্তমান উপজেলা ট্রেনিং কো-অর্ডিনেটর আলা উদ্দিন বলেন, তিনি যোগদানের পর থেকেই ওই স্কুলে এসব অভিযোগ ছাড়াও নানা অনিয়ম পরিলক্ষিত হয়। ফলে উক্ত স্কুলের শিক্ষককে বাতিল করে নতুন শিক্ষক নিয়োগ এবং কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ঘর এর চুক্তি বাতিল করে নতুন ঘর নেয়ার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে স্কুলটি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে বলেও তিনি দাবী করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com