সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বাহুবলে বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ শ্রদ্ধা ও সম্মান দিতে উপজেলা চেয়ারম্যানকে নির্দেশ দিলেন বিভাগীয় কমিশনার

  • আপডেট টাইম শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২৯২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানকে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের নির্দেশ দিয়েছে বিভাগীয় কমিশনার। গত বৃহস্পতিবার (২৭ জুলাই) সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোহাম্মদ জাহিদ আখতার স্বাক্ষরিত পত্রে এ নির্দেশনা প্রদান করা হয়েছে।
সম্প্রতি বাহুবল উপজেলার কচুয়াদি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান ও চক হাবিজপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমির আলীর বাড়ির নিকটবর্তী দু’টি রাস্তা উন্নয়ন প্রকল্পে বরাদ্দ আসেন। কিন্তু এ সংক্রান্ত ফাইলে উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান স্বাক্ষর প্রদান করতে অসম্মতি জানান। এ বিষয়ে কথা বলতে তার কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানসহ আরো কয়েকজন সহযোদ্ধা যান। এ সময় সৈয়দ খলিলুর রহমান ও তার পুত্র সৈয়দ ইসলাম তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।
এ প্রেক্ষিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান বিভাগীয় কমিশনার, সিলেট বরাবরে একটি অভিযোগ দাখিল করেন। উক্ত অভিযোগটি তদন্তের জন্য জেলা পরিষদ, হবিগঞ্জকে দায়িত্ব প্রদান করা হয়। তদন্তানুষ্ঠানেও উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন সৈয়দ খলিলুর রহমান। পরবর্তীতে জেলা প্রশাসক হবিগঞ্জ গত ৫ জুন এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে তিনি অভিযোগের সত্যতা পেয়েছেন বলে জানান। প্রতিবেদনে তিনি বীর মুক্তিযোদ্ধাগণের সাথে উপজেলা পরিষদ চেয়ারম্যানের আচরণ সন্তোষজনক ছিল না বলে উল্লেখ করে এ ব্যাপারে আরো সতর্ক থাকা এবং বীর মুক্তিযোদ্ধাগণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সম্মানিত করা উচিত মর্মে মন্তব্য করেন।
উল্লেখ্য, গত ১৭ জুলাই বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের অনিয়ম, দুর্নীতি ও মুক্তিযোদ্ধাগণের সাথে অশোভন আচরণের প্রতিবাদে স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধাগণ লিখিত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com