বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জালালাবাদ গ্রামের মাওঃ ইসহাক মিয়ার ১ম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৫০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আমেরিকা প্রবাসী দারুল উলুম জালালাবাদ মাদরাসার প্রধান পরিচালক ও জালালাবাদ জামে মসজিদের খতিব হযরত মাওলানা ইসহাক মিয়া’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। তিনি হবিগঞ্জ শহরতলীর জালালাবাদের প্রবীন মুরুব্বি ও শহরের পরিচিত মুখ। এছাড়াও তিনি নিউইয়র্ক জামাইকা উডহেভেন জামে মসজি ও দারুস সালাম জামে মসজিদের প্রতিষ্ঠাতা ইমাম ছিলেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুম মাওলানা ইসহাক মিয়ার জন্য দোয়া কামনা করেছেন তাঁর পরিবারের সদস্যরা। উল্লেখ্য, মাওলানা ইসহাক মিয়া গত বছরের ৩ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ১০টার সময় বার্ধক্য জনিত কারনে আমেরিকাস্থ জামাইকা হসপিটাল মেডিকেল সেন্টারে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ৬ এপ্রিল আমেরিকাস্থ মার্লবোরো মুসলিম মেমোরিয়াল সেমেটেরি নিউজার্সিতে দাফন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com