রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০
  • ৮২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ন্যায় হবিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান এটি। আজ পঞ্চমী তিথিতে দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত হিন্দু ভক্ত। সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে হবিগঞ্জ বৃন্দাবন কলেজ, মহিলা কলেজ ও হবিগঞ্জ সরকারী বিকেজিসি বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় রযেছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি। দুপুরে হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ সরস্বতী পুজা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি সহকারি অধ্যাপক ইষুভূষণ দাশ রায়, ত্রয়ী ভট্টাচার্য্য, সহ-সাধারণ সম্পাদক স্বর্ণা দেব, সাংগঠনিক সম্পাদক ঋতু সূত্রধর, সহ-সাংগঠনিক সম্পাদক সঞ্চিতা দাস, প্রচার সম্পাদক লাকী রানী পাল, সহ-প্রচার সম্পাদক তষি রানী দাস, আপ্যায়ন সম্পাদক নিপা পাল, সহ- আপ্যায়ন সম্পাদক তন্মী তালুকদার প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com