বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নববর্ষে ফারিয়া’র আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান

  • আপডেট টাইম শনিবার, ১৮ এপ্রিল, ২০১৫
  • ৫৩৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলা নববর্ষ ১৪২২ উপলক্ষ্যে পহেলা বৈশাখ রাতে  ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) হবিগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়েছে। স্থানীয় এবং আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ বিএমএ’র সিনিয়র সহ-সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাস। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ নাছির উদ্দিন ভূঞাঁ, সাধারণ সম্পাদক ডাঃ দেবপদ রায়, ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ, ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, ডাঃ মোঃ আশরাফ উদ্দিন, ডাঃ মোঃ শফিকুর রহমান, ডাঃ ওয়াহিদুল ইসলাম, ডাঃ অরুনাভ দাস তিমির, ডাঃ রূপা সরকার, ডাঃ বিশ্বজিত আচার্য্য। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ ফারিয়ার সভাপতি মোঃ সাজিদুর রহমান (সাজু) এবং পরিচালনা করেন ফারিয়ার সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম। বর্ষবরণ উৎসবে স্বতস্ফুর্ত উপস্থিতির জন্য সকল চিকিৎসক, ম্যানেজার ও এমপিও দের প্রতি ফারিয়ার কার্যকরী কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জানিয়ে আগামীর সহযোগীতা কামনা করা হয়। অনুষ্ঠানে র‌্যাফেল ড্র বিজয়ী কুপন নাম্বার সমূহ হল- ৩৬০, ৩৯৬, ৫০৮, ১৬৯, ১৩১, ৫৫১, ৪৩৯, ৪৩৬, ৫৭৭, ২৪৭।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com