বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে যোগদান অনুষ্ঠানে শেখ সুজাত এমপি সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করতে চায়

  • আপডেট টাইম রবিবার, ২০ অক্টোবর, ২০১৩
  • ৬২৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া বলেছেন, শেখ হাসিনার সরকার আগামী ২৫ অক্টোবর ঢাকায় ১৮ দলীয় জোট মহাসমাবেশকে ভয় পেয়ে তা বানচালের জন্য নানা ষড়যন্ত্র শুরু করেছে। এই সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করে একদলীয় নির্বাচন দিয়ে বাকশাল কায়েম করতে চায়। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার বিহীন এ দেশে কোন নির্বাচন করতে দেয়া হবে না। গ্রামে গ্রামে সংগ্রাম কমিটি গঠন করে তা প্রতিহত করা হবে।
তিনি শুক্রবার রাতে তার বাসভবনে যোগদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের যুবনেতা শেখ শরীফ আহমদ শান্ত আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপি’র হাতে ফুলের তোড়া দিয়ে যুবদলে যোগদান করেন। উক্ত যোগদান অনুষ্টানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, থানা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন আজাদ, নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও পৌর সভার প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়হ শিহাব আহমদ চৌধুরী, যুবদল সভাপতি ও পৌর কাউন্সিলর এটিএম সালাম, সাধারণ সম্পাদক সোহেল আহমদ রিপন, ছাত্রদলের আহ্বায়ক হারুনুর রশীদ হারুন, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান জুয়েল, পানিউমদা ইউপি বিএনপির সভাপতি গোলাম নবী, ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, বিএনপি নেতা তৈয়বুর রহমান, ইউপি যুবদলের সভাপতি আক্তার উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তফা হেলাল চৌধুরী, সহ-সভাপতি খন্দকার সাহাব উদ্দিন, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদ, আবুল কালাম মিঠু, ছাত্রনেতা আবুল হাসনাত আবুল, শাহীন তালুকদার, শেখ রুবেল আহমদ, মুজিবুর রহমান, মুকিত আহমদ, রুহেল আহমদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com