বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

হবিগঞ্জে খোয়াই নদীর তীরে খোয়াই রিভার ওয়াটারকিপারের বৃক্ষ রোপন

  • আপডেট টাইম রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ খোয়াই নদীতীরে আমরা ময়লা-আবর্জনা দেখতে চাই না। সবুজ দেখতে চাই। নদী ও তীর সুরক্ষিত দেখতে চাই। যারা ময়লা আবর্জনা ফেলছেন তারা অন্যায় করছেন। কোনো মানুষ নদী বানাতে পারেনা। নদী প্রাকৃতিক। যেহেতু মানুষ নদী বানাতে পারেনা, সেহেতু নদীতে ময়লা আবর্জনা ফেলতেও পারেনা। এই অন্যায় কাজ যারা করছেন তাদের শাস্তি হওয়া উচিত। খোয়াই নদীতীরে গাছের চারা লাগানো কর্মসূচিতে বক্তারা একথা বলেন।
আন্তর্জাতিক পানি বিষয়ক সংগঠন ওয়াটারকিপার অ্যালায়েন্স এর রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে “নদীতীরে সবুজায়ন” শিরোনামে গতকাল শনিবার (১৭ আগস্ট) খোয়াই রিভার ওয়াটারকিপার খোয়াই নদীতীরে-এ কর্মসূচির আয়োজন করে। খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেলের সভাপতিত্বে অতিথি ছিলেন- বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও পরিবেশ সংগঠক অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, কবি ও সামাজিক সংগঠক তাহমিনা বেগম গিনি ও মার্চেন্ট অ্যাসোসিয়েশন হবিগঞ্জের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- এডভোকেট বিজন বিহারী দাস, প্রাকৃতজন পরিচালক রওশন আরা, গাছ মামা খ্যাত মো: রায়হান, প্রকৌশলী মাহফুজুর রহমান সাদি, পরিবেশকর্মী সাইফুল ইসলাম, ব্যবসায়ী মহিবুর রহমান, অসার্ড এর প্রধান নির্বাহী মোঃ মোতাকাব্বির খান, মোহাম্মদ উজ্জল মিয়া, জন্টু সূত্রধর, তাওসিফ হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com