মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে ফ্যামিলি কার্ডের জন্য আজ থেকে ঘরে ঘরে তথ্য সংগ্রহ শুরু বাহুবলে ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযান ॥ ২ প্রতিষ্ঠানকে জরিমানা নিউইয়র্কে সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ জি কে গউছ ॥ কোনো অন্যায়ের সঙ্গে আপস করিনি অপশক্তির সামনে মাথা নত করিনি লাখাইয়ে বসতঘর থেকে ১৩টি পদ্মগোখরো সাপের বাচ্চা উদ্ধার মাধবপুরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ ॥ জরিমানা পোদ্দার বাড়ি থেকে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক লাখাইয়ে শিয়ালের কামড়ে আহত ৪০ এলাকায় আতঙ্ক ধর্মীয় মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি-এমপি সৈয়দ মোঃ ফয়সল লাখাইয়ে প্রতিমা তৈরির কাজ শেষে রং তুলিতে ব্যস্ত শিল্পীরা হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ কেরাম বোর্ডসহ আটক ৪

নবীগঞ্জে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

  • আপডেট সময় সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নারীর ক্ষমতায়ন, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক এক প্রেস কনফারেন্স ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে নবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির উদ্বোধনী আয়োজনে যুক্ত হন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিরুদ্ধ দেব রায়, সমাজ সেবা অফিসার বিদ্যুৎ দাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি বয়েত উল্লা, সাধারণ সম্পাদক মোঃ মজিদুল করিম মজিদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমেদ তালুকদার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১০ মার্চ ২০২৬ তারিখে পাইলটিং ভিত্তিতে এই কার্যক্রম শুরু হয়। প্রথম পর্যায়ে দেশের ৪৪টি জেলার ৫৫টি উপজেলা ও সিটি কর্পোরেশনের ৫৭টি ইউনিটে ১,১২,০৯৪টি পরিবারের তথ্য সংগ্রহ শেষে প্রক্সি মিন্স টেস্ট (চগঞ) স্কোরের ভিত্তিতে ৭২,৮০১ জন যোগ্য উপকারভোগীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সোমবার ১২ অক্টোবর থেকে সারা দেশে একযোগে সব এলাকায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ শুরু হলো। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সুবিধার্থে ৬,৩৮৯ জন সুপারভাইজার এবং ৩৮,৮১৫ জন তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি গিয়ে সরাসরি ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অনলাইনে ডেটাবেজে তথ্য ইনপুট প্রদান করবেন।
কর্মকর্তারা জানান, ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৪.৪৫ কোটি পরিবারের তথ্য সংগ্রহ ও ডেটাবেজে ইনপুটের লক্ষ্যমাত্রা রয়েছে। আগামী তিন অর্থবছরে পর্যায়ক্রমে নতুন ৪০ লাখ নারী প্রধানকে ভাতা প্রদানের পরিকল্পনা রয়েছে। স্বচ্ছতা নিশ্চিতে উপকারভোগীদের উঁধষ ঈযরঢ়, ছজ ঈড়ফব ও ঘবধৎ ঋরবষফ ঈড়সসঁহরপধঃরড়হ (ঘঋঈ) সমৃদ্ধ আধুনিক ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে ‘টাকাপে’ (ঞধশধচধু) গেটওয়ে ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (গঋঝ)-এর সাহায্যে সহজে ভাতা উত্তোলন করা সম্ভব হবে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com