সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

আব্দুল হামিদ চৌধুরী হবিগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির মনোনয়নপত্র জমা দিয়েছেন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩
  • ৭১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা জাতীয় পার্টির সদস্য, জেলা জাতীয় যুবসংহতির সাবেক সভাপতি ও জেলা জাতীয় পার্টির সাবেক শিল্প ও বাণিজ্য সম্পাদক আব্দুল হামিদ চৌধুরী ১০ম জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে জাতীয় পার্টির মনোনয়ন চেয়ে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত মঙ্গলবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি দলীয় মনোনয়নপত্র জমা দেন।
আব্দুল হামিদ চৌধুরী দীর্ঘদিন ধরে পার্টির একজন একনিষ্ট কর্মী হিসেবে নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় দলীয় ও সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। তিনি ইংল্যান্ডস্থ লোটন জাতীয় পার্টির সহ-সভপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি এলাকায় মিছিল, মিটিং, সমাবেশসহ দলীয় কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। আব্দুল হামিদ চৌধুরী নবীগঞ্জ উপজেলার বিলপাড়স্থ হযরত তাজ উদ্দিন কোরেশী (রঃ) এর মাজার শরীফের মোতাওয়াল্লির দায়িত্ব পালণ ছাড়াও এলাকায় বিনা মূল্যে গরীব অসহায় লোকদের জন্য বিনা মূল্যে চক্ষু শিবির পরিচালনার পাশাপাশি শহস্রাধিক নারী-পুরুষকে বিনা মূল্যে চক্ষু অপারেশনের মাধ্যমে অন্ধত্ব থেকে রক্ষা করেছেন। তিনি প্রতি বছর শীতকালে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, মসজিদ, মাদ্রাসার উন্নয়নে অর্থদান, রাস্তাঘাট নির্মাণ সহ শিক্ষার উন্নয়নে অবদান রেখে চলেছেন। তার অর্থায়নে নবীগঞ্জের বিলপাড় গ্রামে আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসা পরিচালিত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com