শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জে শরীফ এয়ার সার্ভিসের হজ্ব প্রশিক্ষণ

  • আপডেট টাইম শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৩
  • ৫৮২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে মেসার্স শরীফ এয়ার সার্ভিংসের উদ্যোগে পবিত্র হজ্ব যাত্রীদের নিয়ে এই সর্বপ্রথম হজ্ব প্রশিক্ষণ ২০১৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ ঘটিকায় উপজেলার আউশকান্দি শহীদ কিবরিয়া স্কয়ারের অদূরে আউশকান্দি ইয়াকুবিয়া ফুরকানিয়া হাফিজিয়া দাখিল মাদরাসায় মেসার্স শরীফ এয়ার সার্ভিসের স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ কয়েছ মিয়ার অধীনে পবিত্র হজ্বব্রত পালনকারী নবীগঞ্জের বিভিন্ন অঞ্চলের মুসল্লিদের নিয়ে হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পবিত্র হজ্ব পালনে হাজীগণের বিশুদ্ধভাবে হজ্ব পালনে অগ্রগামী ভূমিকা পালন করবে বলে কর্তৃপক্ষ আশাবাদী। মোঃ আব্দুল হাদী, হাফেজ তোফাজ্জুল হোসেন, রিপনুজ্জামান রিপন ও বশির আহমেদের সার্বিক সহযোগিতায় এতে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন-আলহাজ্ব হাফিজ জুবায়ের আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা শাহিদ আহমদ, শিক্ষক হাফেজ কুতুব উদ্দিন, হাফেজ ছালিক আহমদ, হাফেজ ক্বারী কাজী দুদু মিয়া, হাফেজ রুহুল আমীন, সমাজ সেবক- এস.এম সাজ্জাদ, সাংবাদিক এম. মুজিবুর রহমান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com