মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

তারেক জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষ্যে আউশকান্দি স্বেচ্ছাসেবক র‌্যালী-সমাবেশ

  • আপডেট টাইম শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৩
  • ৫৩১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৬ষ্ঠ কারামুক্তি দিবস উপলক্ষ্যে নবীগঞ্জের আউশকান্দি বাজারে এক বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশে করেছে ইউপি স্বেচ্ছাসেবক দল। গতকাল শুক্রবার বিকেলে র‌্যালীটি আউশকান্দি হীরাগঞ্জ মধ্য বাজার থেকে শুরু করে ঢাকা- সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হীরাগঞ্জ মধ্য বাজার যাত্রী ছাউনিতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাহেল আহমদ’র সভাপতিত্বে ও সিনিয়য়র যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন শিপনের পরিচালনায় অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোস্তাহিদ উদ্দিন, উপজেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক ও যুবদল সভাপতি এটিএম সালাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জোশেফ বখ্ত চৌধুরী, ইউপি বিএনপির সাধারণ সম্পাদক শাহ এবাদুর রহমান দারা, নবীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক একে আজাদ লেবু। অন্যানের মাধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক সৈয়দ রফিক আলী, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল আমীন চৌধুরী জুয়েল, সৈয়দ সুমন, জিতু মিয়া সেন্টু, রাজিব আহমদ, ৫নং আউশকান্দি ইউপি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সানুর মিয়া, মোঃ রাসেল আহমদ, যুগ্ম আহ্বায়ক বুলবুল আহমদ, এহিয়া আহমদ চৌধুরী, মওদুদ আহমদ, জাবের আহমদ, ১০নং দেবপাড়া স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হারুন মিয়া প্রমূখ। সমাবেশে বক্তাগণ দেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের সকল মিথ্যা, ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি, পত্রিকার ছাপাখানা খোলে দেয়াসহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবী জানান। এছাড়া বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বৃহত্তর সিলেটের অগ্নী পুরুষ এম ইলিয়াছ আলীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com