রবিবার, ২৪ মে ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আছদ্দর আলী ইন্তেকাল ॥ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯
  • ৫৮৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগনজ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উজিরপুর গ্রামের বীর মুক্তিযোদ্বা আছদ্দর আলী ইন্তেকাল করেছেন (ইন্না..রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার রাতে তিনি নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছেল ৬০ বছর। তিনি মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল বুধবার বেলা ২টায় গ্রামের মাঠে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আতাউল গণি ওসমানি। রাষ্ট্রীয় মার্যাদা শেষে তাকে দাফন করা হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, নবীগনজ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ডাঃ নিজামুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা সামসুল হক, প্যানেল চেয়ারম্যন সাইদুর রহমান, ওর্য়াড মেম্বার সায়েল মিয়া, ওর্য়াড আওয়ামী লীগ সভাপতি আরফান মিয়া, ইনাতগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এম এস লিমন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com