শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শহরে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে পুলিশের অভিযান বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি ডা. জীবন দেবীর আগমন ঘিরে ব্যস্ততা তুঙ্গে সেজে উঠছে হবিগঞ্জের পূজামণ্ডপ নবীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা হবিগঞ্জের বিভিন্ন কোর্ট পরিদর্শন শেষে ফিরে গেলেন দুই বিচারপতি নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের ॥ প্রতিবাদে নবীগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা নবীগঞ্জে সরকারি ‘বড় খাল’ ডাক দেওয়ার উদ্যোগ ॥ উত্তেজনার আশঙ্কা দুর্গাপূজা উপলক্ষে মাধবপুরে বিশেষ আইনশৃঙ্খলা সভা সাটিয়াজুরী স্টেশনে ঝকঝকে ভবন ॥ নেই ট্রেনের যাত্রাবিরতি নবীগঞ্জে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করতে প্রশিক্ষণ কর্মশালা ও সম্মাননা প্রদান

সাটিয়াজুরী স্টেশনে ঝকঝকে ভবন ॥ নেই ট্রেনের যাত্রাবিরতি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল ও চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী ঢাকা-সিলেট রেলপথের ঐতিহ্যবাহী সাটিয়াজুরী রেলস্টেশন। প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন স্টেশন ভবন নির্মাণ করা হলেও সেখানে থামে না কোনো ট্রেন। ফলে বিপুল সরকারি অর্থ ব্যয়ে নির্মিত অবকাঠামোটি বর্তমানে অনেকটা অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে। স্টেশনটি কার্যকর না হওয়ায় দুই উপজেলার বিস্তীর্ণ এলাকার মানুষ কাঙ্ক্ষিত রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্টেশনটি কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় নবনির্মিত ভবন ও প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন মালামাল চুরি হয়ে যাচ্ছে। পাশাপাশি রাতের আঁধারে স্টেশন চত্বরে মাদক সেবনসহ নানা অসামাজিক কর্মকাণ্ড চলছে। এ অবস্থায় দ্রুততম সময়ে স্টেশনটি পুরোদমে চালু করে ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। রেলওয়ে সূত্রে জানা গেছে, ব্রিটিশ আমলে নির্মিত ঢাকা-সিলেট রেলপথের সাটিয়াজুরী স্টেশনটি দীর্ঘদিন সচল ছিল। পরবর্তীতে লোকবলসহ নানা সংকটে ১৯৯৮ সালে স্টেশনটি বন্ধ ঘোষণা করা হয়। প্রায় দুই যুগ পর স্টেশনটি পুনরায় চালুর উদ্যোগ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় ২০২২-২৩ অর্থবছরে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নতুন স্টেশন ভবন নির্মাণের কাজ শুরু হয়। ২০২৩-২৪ অর্থবছরে ভবন নির্মাণের কাজ শেষ হয়। তবে ভবন নির্মাণ শেষ হলেও স্টেশনের স্বাভাবিক কার্যক্রম চালু হয়নি। স্থানীয়দের প্রত্যাশা ছিল, আধুনিক ভবন নির্মাণের পর অন্তত লোকাল ট্রেনের যাত্রাবিরতি কার্যকর হবে। কিন্তু বাস্তবে এখনো কোনো ট্রেন সেখানে থামছে না। রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ রুটে চলাচলকারী লোকাল ট্রেন বন্ধ হয়ে যাওয়ার কারণেই সাটিয়াজুরী স্টেশনে বর্তমানে কোনো ট্রেন থামানো যাচ্ছে না। চালক ও ইঞ্জিন সংকটের কারণে ২০১৯ সালে স্থানীয় ট্রেন ‘সুরমা মেইল’ চলাচল বন্ধ হয়ে যায়। এরপর থেকেই স্টেশনটির সার্বিক কার্যক্রম থমকে আছে। তাদের ভাষ্যমতে, সাটিয়াজুরী মূলত ‘ডি’ শ্রেণির স্টেশন। প্রয়োজনীয় ইঞ্জিন ও আলাদা লুপ লাইন না থাকায় বর্তমানে এখানে অন্যান্য ট্রেন থামানোর প্রযুক্তিগত সুযোগও সীমিত। বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় পরিবহণ কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ বলেন, “ইঞ্জিন স্বল্পতার কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। মূলত সুরমা মেইল বন্ধ থাকার পর থেকেই এখানে কোনো ট্রেন দাঁড়াচ্ছে না।” ঢাকা বিভাগীয় প্রকৌশলী-২ আহসান হাবিব বলেন, “এই রুটে সবশেষ সুরমা মেইল চলত, সেটিও অনেক দিন ধরে বন্ধ রয়েছে। এ কারণেই মূলত স্টেশনটি বন্ধ। নতুন করে ট্রেন চলাচল শুরু হলে প্রয়োজন অনুযায়ী কর্মচারী ও জনবল পদায়ন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com