রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

বানিয়াচঙ্গের দুই মাদক ব্যবসায়ীর ২ কারাদন্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জুন, ২০১৭
  • ৬৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে ২ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেক আসামীকে ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড দেয়া হয়। গতকাল রবিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ মাফরোজা পারভীন এ দন্ডাদেশ প্রদান করেন। আসামীরা হল বানিয়াচং উপজেলার রঘু চৌধুরী পাড়ার মৃত লেবু রবি দাশের পুত্র বাদল রবি দাশ (৪০) ও মনু রবি দাশের পুত্র কল্যাণ রবি দাস (৫০)। রায় প্রদানকালে কল্যাণ রবি দাশ আদালতে হাজির থাকলেও বাদল রবি দাশ পলাতক ছিল।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ৯ ফেব্র“য়ারি বানিয়াচং থানার এসআই ফরিদ আহমেদ ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ উল্লেখিতদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৮ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। একই বছরের ১০ ফেব্র“য়ারি ওই এসআই  বাদি হয়ে বানিয়াচং থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। ৫ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি সালেহ উদ্দিন আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com