বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক তরফদার মোহাম্মদ ইসমাইল স্মরণে শোক সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৩
  • ৫৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সুরবিতানের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, লোকজ গবেষক, সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গণের পুরোধা ব্যক্তিত্ব তরফদার মোহাম্মদ ইসমাইল-এর স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় সুর বিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্রে বিতানের সহ সভাপতি অধ্যাপক নিখিল চন্দ্র ভট্টাচার্য্যরে সভাপতিত্বে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। সভায় মরহুম তরফদার মোহাম্মদ ইসমাইল-এর জীবন-কর্মের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন, সাবেক কমিশনার আব্দুল মোতালিব মমরাজ, সঙ্গীত শিক্ষক স্বদেশ দাস, ব্যাংক কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমেদ, সঙ্গীত শিক্ষক জালাল সিদ্দিকী, সাহিত্যিক এম এ ওয়াহেদ, গীতিকার দেওয়ান হাবিব চৌধুরী, সাহিত্যিক এডভোকেট শাহজাহান বিশ্বাস, সাহিত্যিক প্রমথ সরকার, খোয়াই সম্পাদক শামীম আহছান, মরহুমের অনুজ ইসলাম তরফদার তনু, ব্যকস-এর সাবেক সভাপতি আলা উদ্দিন আহমেদ, প্রভাষক ইলিয়াছ বখত চৌধুরী, বিশিষ্ট কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, সমাচার সম্পাদক ও সুর বিতানের কার্যকরী কমিটির প্রতিষ্ঠাতা সদস্য গোলাম মস্তোফা রফিক, বিশিষ্ট নাট্যকার এডভোকেট সুব্রত চৌধুরী, বিশিষ্ট নাট্যকার ও সমাজসেবক এডঃ পূন্যব্রত চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্বে ছিলেন, আবু মোতালেব খান লেবু। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন, সুর বিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্রের সাধারণ সম্পাদক আবুল ফজল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com