বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

রোটারী ক্লাবের সভায় ডিস্ট্রিক্ট গভর্ণরের মৃত্যুতে শোক প্রস্তাব এক দরিদ্র মহিলাকে সেলাই মেশিন প্রদান

  • আপডেট টাইম সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩
  • ৫৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আত্মকর্মসংস্থান গড়তে এক দরিদ্র মহিলার হাতে সেলাই মেশিন তুলে দিয়েছে রোটারী ক্লাব অব হবিগঞ্জ। গতকাল রবিবার সন্ধ্যায় স্থানীয় স্কাই কুইন রেস্টুরেন্টে ক্লাবের নিয়মিত সাপ্তাহিক সভায় সেলাই মেশিন প্রদান করা হয়। সভায় ডিস্ট্রিক্ট গভর্ণর কমোডর এম এম রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান জগদীশ চন্দ্র মোদকের সভাপতিত্বে ও সেক্রেটারী রোটারিয়ান ডাঃ এস এস আল আমিন সুমনের পরিচালনায় সভায় হবিগঞ্জ শহরতলী হরিপুরের মৃত বারিক মিয়ার কন্যা মোছাঃ সাহেদা খাতুনকে ক্লাবের পক্ষ থেকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়। এসময় বক্তব্য রাখেন রোটারিয়ান সফিকুল ইসলাম সেলিম।
পরে ডিস্ট্রিক্ট গভর্ণর কমোডর এম এম রহমানের মৃত্যুতে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বাদল কুমার রায়, এডঃ সালেহ উদ্দিন আহমেদ, আলহাজ্ব শামীম আহছান, এডঃ এম এ মতিন খান, ফনীভূষণ দাশ, ডাঃ মোঃ জমির আলী, শহীদ উদ্দিন চৌধুরী প্রমূখ। এসময় দোয়া পরিচালনা করেন এম এ রাজ্জাক। গীতা পাঠ করেন ফনীভূষণ দাশ। সভায় আজ সোমবার বাদ মাগবির সওদাগর জামে মসজিদে মিলাদ মাহফিল ও সন্ধ্যায় স্থানীয় মহাপ্রভু আখড়ায় বিশেষ প্রার্থনা আয়োজনের সিদ্ধান্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com