বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

হবিগঞ্জে কমিউনিস্ট পার্টির সভায় বক্তাগণ দুই জোটের জিম্মি দশা থেকে মুক্তি পেতে জনগণকে বাম শক্তির মুখাপেক্ষী হতে হবে

  • আপডেট টাইম শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩
  • ৫১০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভায় বক্তাগণ বলেছেন, গণতন্ত্র মানে জনগণের ক্ষমতায়ন। অথচ বড় দুই দল ও তাদের জোট গণতন্ত্রের নামে এদেশের জনগণকে ক্ষমতাহীন-অসহায় করেছে। দুই জোটের ক্ষমতার কামড়াকামড়ির লড়াইয়ে অতীতে যেমন জনগণকে পুড়ে মরতে হয়েছে তেমনি বর্তমানেও মরতে হচ্ছে। এ অবস্থা থেকে মুক্তির আশায় জনগণ এই দুই জোটের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। এভাবে একবার আপদ আবার বিপদে পড়তে হচ্ছে। দুই জোটের জিম্মি দশা থেকে মুক্তি পেতে জনগণকে দেশপ্রেমিক বাম বিকল্প রাজনৈতিক শক্তির মুখাপেক্ষী হতে হবে। অন্য কোন শক্তির মুখাপেক্ষী হয়ে মুক্তির আশা বরাবরের মতই দুরাশায় পরিণত হবে। গতকাল শুক্রবার শহরের মাতৃছায়া শিশু কানন একাডেমীতে দিনভর অনুষ্ঠিত পার্টির বর্ধিত সভায় বক্তাগণ উপরোক্ত বক্তব্য রাখেন। হবিগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তীর পরিচালনায় সভায় বক্তৃতা করেন কমরেড বন্ধু মঙ্গল রায়, কমরেড আনোয়ার আলী, কমরেড আব্দুল হক মামুন, কমরেড ইমদাদুল হোসেন খান, কমরেড আনোয়ার হোসেন আনু, কমরেড গাজীউল ইসলাম খান, কমরেড মনজিল মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com