রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র দুই প্রার্থীর মনোনয়নপত্রের বৈধতা নিয়ে সন্দেহ ॥ তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন

  • আপডেট টাইম শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৩
  • ৫২৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ঃ হবিগঞ্জ- ৪ সংসদীয় আসনের দুই স্বতন্ত্র প্রার্থী সৈয়দ তানভির আহম্মদ ও জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী কাওসারুল গনির মনোনয়ন পত্রের বৈধতার যাচাই-বাছাই শুরু করেছে নির্বাচন কমিশন। ৪ ডিসেম্বর চুনারুঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম পাঠোয়ারী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুল ইসলাম ওই মনোনয়ন দু’টির বৈধতার বিষয়ে মাঠে নামেন। হবিগঞ্জ-৪ সংসদীয় আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এডভোকেট মাহবুব আলী ও বিদ্রোহী প্রার্থী সৈয়দ তানভির আহম্মদ, জাতীয় পার্টির আঃ আহাদ সরকার ও দলের বিদ্রোহী প্রার্থী কাওসারুল গনি মনোনয়ন দাখিল করেন। নিয়মানুযায়ী স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নে ৪ হাজার ভোটারের সমর্থন থাকার বিধান রাখা হলে কাওসারুল গনি ৩ হাজার ৬৫ জন ভোটার ও তানভির আহম্মদ ৪ হাজার ভোটারের নাম দস্তখত সম্বলিত মনোনয়ন দাখিল করেন। ওই দুই প্রার্থীর মনোনয়ন সঠিক আছে কি না তা যাচাইয়ের কাজ শুর করে নির্বাচন কমিশন। সুত্র জানান, স্বতন্ত্র দুই প্রার্থীর সমর্থনে মনোনয়ন পত্রে যে নাম ব্যবহার করা হয়েছে অধিকাংশ নামই আন্দাজ নির্ভর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com