বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এরশাদকে অবরুদ্ধ করার প্রতিবাদে বানিয়াচংয়ে যুব সংহতি’র বিক্ষোভ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৩
  • ৫৬৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ঢাকার বারিধারার বাসায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে বিপুল সংখ্যক আইন-শৃংখলা বাহিনী দিয়ে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে বানিয়াচংয়ে বিক্ষোভ করেছে যুব সংহতি। গতকাল বুধবার রাত ৯টায় উপজেলা সদরের বড় বাজারে এ কর্মসূচী পালন করা হয়। শহীদ মিনারের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বাজার ও উপজেলা পরিষদ প্রদক্ষিণ শেষে শহীদ মিনার সংলগ্ন পাঁচ রাস্তার মোড়ে পথ সভা করা হয়। উপজেলা যুব সংহতি’র আহবায়ক মোঃ আঙ্গুর মিয়ার সভাপতিত্বে ও জেলা যুব সংহতি’র সদস্য নাসিম আহমেদ জামাল এর পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মকছুদুজ্জামান খান, উপজেলা জাতীয় পার্টির বর্তমান সহ-সভাপতি গৌরাঙ্গ সরকার, জাপা নেতা হারুন রশিদ, আইউব আলী, জেলা যুব সংহতি’র সদস্য পিয়ানুর আহমেদ হাসান, উপজেলা যুব সংহতি’র যুগ্ম-আহবায়ক দেওয়ান শোয়েব রাজা, সদস্য জাহাঙ্গীর হোসেন, হবিব মিয়া, ছিদ্দিক আলী, আফরোজ হোসেন আরিফ, ছাদেক উল্লা, ফারুক মিয়া, ছিরন মিয়া, মঙ্গল মিয়া, হাবিবুর রহমান, শাকির মোহাম্মদ, আঃ মতিন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com