সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নির্বাচন যথাসময়ে, হেরফের হবে না-আশরাফ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৩
  • ৫৫৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্বাচন বর্জনের ঘোষণা ও নির্বাচনকালীন সরকার থেকে দলীয় নেতাদের পদত্যাগের নির্দেশ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘ওয়েট অ্যান্ড সি (অপেক্ষা করুন, দেখুন কী হয়)।’
বুধবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আশরাফ বলেন, ‘নির্বাচন যথাসময়ে হবে। এর কোনো হেরফের হবে না। আর এতে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘোষিত তফসিল অনুযায়ী ৫ জানুয়ারি নির্বাচন হবে।’
নির্দলীয় সরকার প্রতিষ্ঠা এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিরোধী দলের অবরোধের মধ্যে বুধবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আজকের বৈঠকে মূল রেজুলেশন নির্বাচন হবে এবং শেখ হাসিনার নেতৃত্বে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।’
উল্লেখ্য, বুধবার বিকালে এরশাদের সঙ্গে তার বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বৈঠক করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের এরশাদ বলেন, ‘আমি নির্বাচনে যাবো না, যাবো না, যাবো না। এটাই আমার শেষ কথা। দলের নেতাদের বলেছি, মনোনয়নপত্র প্রত্যাহার করো, নিজেদের জীবন বিপন্ন কোরো না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com