বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ-৪ আসনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী তানভীরের মনোনয়নপত্র দাখিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৩
  • ৫৯৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জ-৪ মাধবপুর-চুনারুঘাট আসনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হলেন সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও যুদ্ধাপরাধী মামলার আসামী সৈয়দ মোঃ কায়সারের ছেলে সাবেক ছাত্র নেতা ও শিল্পপতি সৈয়দ মোঃ তানভীর আহম্মেদ। গতকাল সোমবার বিকেলে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তানভীর মনোনয়ন পত্র দাখিল করেন। তিনি আওয়ামীলীগ থেকে মনোনয়ন বঞ্ছিত হয়ে স্বতন্ত্র্য প্রার্থী হিসেবে মাধবপুর-চুনারুঘাট নির্বাচনী এলাকায় ভোট যুদ্ধে অবতীর্ণ হলেন। এ আসনে সাবেক মন্ত্রী বর্ষিয়ান নেতা এনামুল হক মোস্তফা শহীদ সহ ১১জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এ আসনে এবার সাবেক এমপি মাওলানা আসাদ আলীর ছেলে সুপ্রীম কোর্ট বার কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডকোকেট মাহবুব আলী আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে নির্বাচনী এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন। জাতীয় পার্টি থেকে আহাদ চৌধুরী শাহীন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com