শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বাহুবলে সিএনজি চালককে মারধোর করে অর্থকড়ি লুট

  • আপডেট টাইম সোমবার, ২ ডিসেম্বর, ২০১৩
  • ৫৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥  বাহুবলে সিএনজি টেক্সী চালককে মারধোর করে অর্থকড়ি লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার শ্রমিকরা প্রতিবাদ সভা আহ্বান করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার দুপুরে উপজেলার মিরপুর বাজারে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাহুবল উপজেলার হাবিজপুর গ্রামের গুনু মিয়ার পুত্র শফিক মিয়া যাত্রীসহ তার সিএনজি টেক্সী নিয়ে মিরপুরের পথে রওনা হন। পথিমধ্যে চারগাঁও নামক স্থান থেকে সিএনজি টেক্সীতে উঠেন পশ্চিম শাহাপুর গ্রামের মৃত গুনু মিয়ার পুত্র আব্দুল কাইয়ূম (৪৫)। সিএনজি টেক্সীটি মিরপুর চৌমুহনীতে পৌঁছার পর গনি-জাহান কমপ্লেক্সের সামনে যাত্রী নামানোর সময় ভাড়া নিয়ে চালকের সাথে আব্দুল কাইয়ূম এর বাদানুবাদ হয়। পরে হামলায় সিএনজি চালক আহত হয়। আহত সফিক মিয়াকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বাহুবল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে, এ ঘটনার প্রতিবাদে হবিগঞ্জ জেলা অটোরিক্সা অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন বাহুবল থানা শাখার উদ্যোগে আজ সোমবার বিকেল ৩টার দিকে মিরপুর চৌমুহনীতে প্রতিবাদ সমাবেশ আহ্বান করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com