মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লাখাইয়ে ১বছরে ১৭ খুন ॥ আপোষে নিষ্পত্তি হওয়ায় খুনের ঘটনা বাড়ছে

  • আপডেট টাইম সোমবার, ২ ডিসেম্বর, ২০১৩
  • ৪৮৭ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার পল্লীতে অব্যাহত সংঘর্ষে জনজীবনে চরম অশান্তি নেমে এসেছে। হাওর বেষ্টিত এ উপজেলায় ৬৫টি গ্রাম রয়েছে। প্রতিদিন কোন না কোন গ্রামে ছোট বড় সংঘর্ষ ছাড়াও মাঝে মধ্যে রক্তয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে। চলতি বছরের নভেম্বর পর্যন্ত এখানে ১৭টি খুনের ঘটনা ঘটেছে। খুনের মামলা আপোষে নিষ্পত্তি হওয়ায় খুনীরা পার পেয়ে যাচ্ছে। এতে করে খুনের মাত্রা বাড়ছে। আর এসব ঘটনায় সাধারণ মানুষসহ নিরীহ ব্যক্তিরাই নেতৃত্বকারীদের বলির শিকার হচ্ছে। হতভাগাদের মধ্যে অনেকেই দেশীয় অস্ত্র পিকলের আঘাতে প্রাণ হারায়। জমি সংক্রান্ত বিরোধ, আধিপত্য বিস্তার ও গ্রাম্য নেতৃত্ব লাভের জন্যই এসব ঘটনা ঘটেছে। এ মৃত্যু যন্ত্রনায় স্বজনহারা পরিবারের মাঝে নেমে এসেছে ঘোর অমানিশা। এসব ঘটনায় মামলা মোকদ্দমা দায়ের হলেও কোন খুনের মামলার আসামী বিচারের কাঠগড়ায় দাড়াবার আগেই এগুলো আপোষ মিমাংসায় নিষ্পতি হচ্ছে। এখন পর্যন্ত কোন মামলাই আলোর মুখ দেখেনি। ফলে লাখাইয়ে সংঘর্ষের মাত্রা বেড়েই চলছে। আর এতেই উৎসাহিত হচ্ছে দাঙ্গাবাজরা। সর্বশেষ গত ২৪ নভেম্বর উপজেলার নোয়াগাও গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’সাবেক মেম্বার আঃ জলিল ও আঃ মালেকের লোকজনের মাঝে এক সংঘর্ষে আঃ আজিজ (৩২) ও সাহাদ আলী (৫০) নামে উভয় পক্ষের দু’জন লোক খুন হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com