শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

জাপার চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হবিগঞ্জ-১ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ-২ শংকর পাল হবিগঞ্জ-৩ আতিকুর রহমান, হবিগঞ্জ-৪ আহাদ চৌধুরী

  • আপডেট টাইম শনিবার, ৩০ নভেম্বর, ২০১৩
  • ৮৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৯৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। বৃহস্পতিবার পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন। নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির মনোনয়নের জন্য ১ হাজার ৪৯৮ জন প্রার্থী আবেদন করেছিলেন। প্রাথমিক বাছাই শেষে ৭২৮ জনকে নির্বাচন করা হয়। এর মধ্য থেকে ২৯৯ আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়।
সিলেট বিভাগের ১৯ আসনে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন- হবিগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ-২ আসনে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল, হবিগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলাহাজ্ব আতিকুর রহমান আতিক, হবিগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুবসংহতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আহাদ ইউ চৌধুরী শাহিন।
এছাড়া সিলেট-১ বাবরুল হোসেন বাবুল, সিলেট-২ ইয়াহইয়া চৌধুরী, সিলেট-৩ মুহিদুর রহমান, সিলেট-৪ তাজ রহমান, সিলেট-৫ সাব্বির আহমেদ, সিলেট-৬ সেলিম উদ্দিন।
সুনামগঞ্জ-১ এ্যাড. আশরাফ উল্যাহ সরকার, সুনামগঞ্জ-২ জামিল চৌধুরী, সুনামগঞ্জ-৩ এ্যাড. ফয়জুর রহমান চৌধুরী শাহিন, সুনামগঞ্জ-৪ পীর ফজলুর রহমান এ্যাডভোকেট, সুনামগঞ্জ-৫ এ্যাডভোকেট আব্দুল মজিদ মাস্টার।
মৌলভীবাজার-১ এ্যাড. মাহবুবুল আলম শামীম, মৌলভীবাজার-২  নবাব আব্বাস আলী খান, মৌলভীবাজার-৩ সৈয়দ শাহাবুদ্দিন আহমেদ, মৌলভীবাজার-৪ মহিবুল কাদের চৌধুরী পিন্টু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com