বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে হেফাজতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ৩০ নভেম্বর, ২০১৩
  • ৫৮১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ হেফাজতের কেন্দ্রীয় নেতা-কর্মীর মুক্তি, আল্লামা আহমদ শফিকে নিয়ে ব্যাঙ্গ চিত্র ও নাস্তিকদের ফাঁসির দাবিতে, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায়  হেফাজতে ইসলাম এর উদ্যোগে গতকাল বাদ জুময়া বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মধ্য বাজারে এসে পথসভায় মিলিত হয়। আলহাজ্ব মাওলানা আব্দুল খালিক চলিতাতলির সভাপতিত্বে ও মাওলানা আজিজুর রহমান মানিকের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন, মাওলানা আতাউর রহমান, আব্দুল হাই উত্তরসূরী, মাওলানা আব্দুল কাইয়ুম জাকি, মাওলানা শামছুদ্দিন, মাওলানা আব্দুল বছির, মাওলানা আব্দুল আহাদ আজাদ, আব্দুল বাছিত, মাওলানা জয়নুল আবেদিন প্রমুখ। বক্তারা বলেন, সরকারের উচিত অনতিবিলম্বে নাস্তিকদের ফাঁসি দিয়ে ও আলেম উলামাদেরকে নিঃশর্ত মুক্তি দিয়ে বাংলাদেশের ১৬ কোটি জনগণের হৃদয় জয় করা। অন্যতায় জনতার আদালতে, সরকারের প্রতিটি অপকর্মের হিসাব অবশ্যই দিতে হবে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com