মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

দিনারপুরে সামাজিক উন্নয়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন প্রবাসী মোশাহিদ চৌধুরী

  • আপডেট টাইম শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দিনারপুর ডেভলাপমেন্ট এসোসিয়েশনের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মোশাহিদ চৌধুরী তার ব্যক্তিগত অর্থায়নে দিনারপুর এলাকাব্যাপী সামাজিক, যোগাযোগ, শিক্ষা ও ক্রীড়া উন্নয়নে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে এলাকাবাসীর নজর কেড়েছেন। প্রবাসে অবস্থান করলেও নিজ এলাকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি গঠন করেছেন একটি সেবামূলক সামাজিক সংগঠন “দিনারপুর ডেভলাপমেন্ট এসোসিয়েশন”। এই সংগঠনের মাধ্যমে দিনারপুরের বিভিন্ন গ্রাম ও বাজারে সামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ইতিমধ্যেই দিনারপুর এলাকাব্যাপী মক্তবভিত্তিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বিভিন্ন বাজার ও জনবহুল স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং ময়লা ফেলার জন্য ডাস্টবিন স্থাপন করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মোশাহিদ চৌধুরীর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি নিজস্ব অর্থায়নে বালিদ্বারা-মুন্সিবাজার সড়কসহ কায়স্থগ্রাম ও সংকরসেনা গ্রামে মোট পাঁচটি কালভার্ট নির্মাণ করে দিয়েছেন, যা এলাকাবাসীর যাতায়াতকে অনেক সহজ করেছে।
শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নেও তার অবদান রয়েছে। বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও মসজিদের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি একাধিক মসজিদে অজুখানা স্থাপন, গালিচা প্রদানসহ নানাভাবে সহযোগিতা করে যাচ্ছেন তিনি।
এছাড়াও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে টিউবওয়েল বিতরণ, গরীব ও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান করছেন তিনিী। যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও ইতিবাচক বিনোদনে উৎসাহিত করতে তার সহযোগিতায় নিয়মিত আয়োজন করা হচ্ছে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট।
দিনারপুর ডেভলাপমেন্ট এসোসিয়েশনের এসব উদ্যোগ এলাকাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। এলাকাবাসী তার এই মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এসব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে মোশাহিদ চৌধুরী বলেন,“নিজের কর্তব্যবোধ থেকেই এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এই কাজগুলো পরিচালনায় এলাকাবাসীর সহযোগিতা ও দোয়া একান্ত কাম্য।”তার এই উদ্যোগ দিনারপুর এলাকায় সামাজিক উন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com