বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

হবিগঞ্জ জেলা কারাগারে ১৮৮ বন্দি ভোট দেবেন পোস্টাল ব্যালটে

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলা কারাগারে চিকিৎসাধীন ও আটক থাকা ১৮৮ জন বন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল হাসনাত মোহাম্মদ আরেফীন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী কারাগারে থাকা আইনগতভাবে ভোটাধিকারপ্রাপ্ত বন্দিদের ভোট প্রদানের অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পোস্টাল ব্যালট বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। রিটার্নিং কর্মকর্তা আবুল হাসনাত মোহাম্মদ আরেফীন জানান, যেসব বন্দির ভোটাধিকার আইন অনুযায়ী বহাল রয়েছে, কেবল তারাই নির্ধারিত নিয়ম মেনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। কমিশনের বিধি-বিধান অনুসরণ করেই অত্যন্ত স্বচ্ছতার সাথে এই ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
কারাগারে থাকা বন্দিদের ভোটাধিকার নিশ্চিত করার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় সচেতন মহল। তারা মনে করছেন, এই পদপে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে এবং ‘সবার জন্য সমান ভোটাধিকার’-এই সাংবিধানিক অঙ্গীকার বাস্তবায়নে সহায়ক হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com