স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত সর্দার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১৬৫ নং আসামী মোঃ মান্নান (৬০)কে আটক করেছে সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার(১৫ জানুয়ারি) বিকেল ২.টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের ৪ নম্বর ইউনিয়নের যাত্রাপাশার রায়ের পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার মৃত গরীব উল্লার পুত্র।
সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি মোঃ মান্নানকে আটক করা সম্ভব হয়েছে। তাছাড়া সেনাবাহিনীর জিঙ্গাসাবাদে গ্রামের বিভিন্ন অঞ্চলে অসংখ্য ডাকাতির সাথে জড়িত ছিল বলে জবানবন্দি প্রদান করে ওই ডাকাত মান্নান। জিঙ্গাসাবাদ শেষে আদালতে প্রেরণের জন্য তাকে বানিয়াচং থানায় হস্তান্তর করেন সেনাবাহিনী। এদিকে দুর্ধর্ষ ডাকাত সর্দার মান্নানকে গ্রেপ্তারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।