রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঢাকায় শরীফ ওসমান হাদীর উপর গুলি বর্ষণের ঘটনার পর ॥ হবিগঞ্জ সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি ॥ চেক পোস্ট স্থাপন চুনারুঘাটে পৃথক দুর্ঘটনায় দু’জনের মর্মান্তিক মৃত্যু বাহুবলের ফতেহপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদ মিছিলে জি কে গউছ ॥ হবিগঞ্জে আওয়ামীলীগ একটা ককটেল ফুটালে তৌহিদী জনতা গর্জে উঠবে নবীগঞ্জে আ.লীগ নেতার দখলে থাকা সরকারি জায়গা উদ্ধার করল প্রশাসন হবিগঞ্জ সদরের আসেরা গ্রামে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ২ আসামি আটক শরীফ ওসমান হাদীর ওপর গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে বাহুবলে বিক্ষোভ নবীগঞ্জে শেভরন ও সুইসকন্ট্যাক্টের উদ্যোগে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট হাইজিন কর্ণার উদ্বোধন মাধবপুরে পূর্ব শত্রুতার জের টমেটো বাগানও নিরাপদ নয়

হবিগঞ্জে ১৭ মামলার আসামিকে হত্যার ঘটনায় কাইয়ুমকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ১৭ মামলার আসামিকে হত্যার ঘটনায় কাইয়ুম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।
র‌্যাব সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার বাহুবল থানার ভুগলী দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা জামাল মিয়ার সাথে বিবাদীদের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই প্রেক্ষিতে বিবাদীরা গত ১০ সেপ্টেম্বর ভোর রাত সাড়ে ৪টার দিকে বিবাদীগণ পূর্ব পরিকল্পিতভাবে জামাল মিয়ার বাড়িতে গিয়ে দরজা খোলার জন্য সজোরে ধাক্কা দেয়। এ সময় জামাল মিয়া ও তার স্ত্রী দরজা খুলে বিবাদীদের হাতে দা, লোহার রড, লাঠিসুটা দেখে পুনরায় দরজা বন্ধ করার চেষ্টা করলে বিবাদীরা জোরপূর্বক জামাল মিয়াকে ধরে ঘর থেকে বাহিরে নিয়ে যায়। তার স্ত্রী বিবাদীদের বাধা দিলে তাকে রুমের ভিতরে ফেলে দিয়ে দরজা বন্ধ করে জামালকে নিয়ে চলে যায়। এ সময় জামাল মিয়ার স্ত্রীর চিৎকারে বাড়ির আশপাশের লোকজন আসে। অনেক খোঁজাখুঁজি পর সকাল ৬টার দিকে বাহুবাল থানার মিরপুর ইউনিয়নের ভুগলী দক্ষিণপাড়া গ্রামের একটি ধান ক্ষেতে জামাল মিয়ার মৃতদেহ দেখতে পায়।
উল্লেখ্য, জামাল মিয়ার গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘার পাওয়া রযায়। এ ঘটনায় জামাল মিয়ার স্ত্রী বাদী হয়ে বাহুবল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ১২ নভেম্বর বিকাল ৫টার দিকে শায়েস্তাগঞ্জ পুরাতন বাজার মসজিদের সামন থেকে এজাহারনামীয় পলাতক কাইয়ুমকে গ্রেফতার করতে সক্ষম হয়। সে স্বর্ণরেখা গ্রামের জলিল মিয়ার পুত্র। পরে তাকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com