রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঢাকায় শরীফ ওসমান হাদীর উপর গুলি বর্ষণের ঘটনার পর ॥ হবিগঞ্জ সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি ॥ চেক পোস্ট স্থাপন চুনারুঘাটে পৃথক দুর্ঘটনায় দু’জনের মর্মান্তিক মৃত্যু বাহুবলের ফতেহপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদ মিছিলে জি কে গউছ ॥ হবিগঞ্জে আওয়ামীলীগ একটা ককটেল ফুটালে তৌহিদী জনতা গর্জে উঠবে নবীগঞ্জে আ.লীগ নেতার দখলে থাকা সরকারি জায়গা উদ্ধার করল প্রশাসন হবিগঞ্জ সদরের আসেরা গ্রামে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ২ আসামি আটক শরীফ ওসমান হাদীর ওপর গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে বাহুবলে বিক্ষোভ নবীগঞ্জে শেভরন ও সুইসকন্ট্যাক্টের উদ্যোগে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট হাইজিন কর্ণার উদ্বোধন মাধবপুরে পূর্ব শত্রুতার জের টমেটো বাগানও নিরাপদ নয়

নবীগঞ্জের ম্যাজিক ম্যান সাবেক মেয়র ছাবির আহমেদ চৌধুরী

  • আপডেট টাইম শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে) ॥ নবীগঞ্জের ম্যাজিক ম্যান হিসেবে আলোচনায় এসেছেন সাবেক মেয়র ছাবির আহমেদ চৌধুরী। ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শিল্পপতি। রাজনৈতিক কর্মী থেকে নেতা। কাউন্সিলর থেকে মেয়র। বলতে গেলে এ সবই তার ম্যাজিক। বর্তমানে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী। সে অনুযায়ী কাজও করে যাচ্ছেন। তিনি দীর্ঘদিন ধরে নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে জেলা বিএনপি ও পৌর বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পৌর এলাকার চরগাওঁ গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম কবির আহমেদ চৌধুরীর ছেলে ছাবির আহমেদ চৌধুরী পৌরসভার কাউন্সিলর থেকে পর পর দু’বার বিএনপির মনোনিত ধানের শীষ প্রতীকে নির্বাচন করে ভরা আওয়ামী শাসনামলে মেয়র নির্বাচিত হয়ে আলোড়ন সৃষ্টি করেন। পৌরসভায় জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে তার রাজনৈতিক দক্ষতা ও কলাকৌশলকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেন। ইতিমধ্যে দলীয় কোন্দলের কারণে বিগত ২২ আগষ্ট কেন্দ্রীয় বিএনপি অভিযোগের ভিত্তিতে তার দলীয় সকল পদ স্থগিত করেন। কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড থেকে পিছু হটেন নি। কেন্দ্রীয় কর্মসূচিসহ স্থানীয় কর্মসূচিতে নিজের সমর্থকদের নিয়ে মাঠে নেমে পড়েন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন প্রত্যাশা করে বিভিন্ন লবিং এবং সর্বত্র প্রচার-প্রচারণায় ঝাপিয়ে পড়েন। কেন্দ্রীয় বিএনপি যখন সারা দেশের ন্যায় হবিগঞ্জ-১ আসনে প্রার্থীদের স্বাক্ষাতকার ও যাচাই-বাচাইয়ের কাজ শুরু করেন, তখন থেকেই দলীয় মনোনয়নে লোবমুখে আলোচনায় ২য় স্থানে চলে আসেন ছাবির আহমদ চৌধুরী। আমজনতার আলোচনায় ১ম স্থানে রয়েছেন সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া। এরমধ্যে গত ২৮ অক্টোবর বিকালে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরীত এক পত্রে সাবেক মেয়র জেলা বিএনপির সদস্য ছাবির আহমদ চৌধুরীর সকল পদের স্থগিতাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করেছেন। এটা যেনো মেঘ না চাইতেই বৃষ্টির মতো ঘটনা। ফলে উপজেলার সর্বত্র ম্যাজিকম্যান ছাবির চৌধুরী এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ। আগামীতে কি চমক আসছে তা দেখার অপেক্ষায় দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ।
১৯৯৮ সালে প্রতিষ্টিত নবীগঞ্জ পৌরসভা। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌর পরিষদের শুরু থেকেই কাউন্সিলর হিসেবে হ্যাট্রিক করেছেন। বিনাপ্রতিদ্বন্ধিতায় প্যানেল মেয়র-১ নির্বাচিত হয়ে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে ৯টি ওয়ার্ডে চষে বেড়ান। ২০১৫ ও ২০২১ সালের নির্বাচনে আওয়ামীলীগের হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়ে চমক দেখান। তখন থেকেই সাধারণ মানুষ তাকে ম্যাজিকম্যান হিসেবে আখ্যায়িত করেন। এবার স্থগিত হওয়া পদে ফিরে আসায় নতুন চমক সৃষ্টি করেছেন। সর্বত্র এনিয়েই সরব আলোচনা চলছে। ছাবির আহমেদ চৌধুরীর রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে সফলতা-ব্যর্থতা রয়েছে, আলোচনা-সমালোচনারও কমতি নেই। কোন কিছুর তোয়াক্ষা না করে আপনগতিতে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই হচ্ছে তার নীতি। খুব সহজেই দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষকে ম্যানেজ করা তার পক্ষে কঠিন কিছু নয়। ইতিপূর্বে নবীগঞ্জ বিএনপিতে বিশাল একটি বলয় তৈরী করতে সক্ষম হয়েছেন। এ ব্যাপারে ছাবির আহমদ চৌধুরীর দৃষ্টি আর্কষণ করলে তিনি বলেন, সততার জয় হয়েছে। সবই আল্লাহর ইচ্ছা। তিনি আশাবাদী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল ধানের শীষ প্রতীক তার হাতে তোলে দিবেন। আলহাজ ছাবির আহমেদ চৌধুরী আরও বলেন, আমি মানুষের সেবা করাকে একটি মহৎ ইবাদত মনে করি। আমার জীবনে চাওয়া-পাওয়ার কিছু নেই। দায়িত্বে থাকি বা না থাকি সেটা বড় কথা নয়। আমি জনগণের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দল আমাকে মনোনয়ন না দিলেও যাকে মনোনয়ন দিবেন তাকে নিয়েই কাজ করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com