শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রিচি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিনকে বিদায় সংবর্ধনা মাধবপুরে বিজিবির অভিযান ২২ লাখ টাকার জিরা জব্দ লন্ডনে “ইউকে বাংলা রিপোর্টার্সইউনিটি” এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবিগঞ্জে হাম টিকা প্রদান নিশ্চিত করতে সিভিল সার্জনের সংবাদ সম্মেলন হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগায়ের দেয়াল নির্মাণ কাজের উদ্বোধন করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব জালালবাদ গ্রামের বাসিন্দা আমেরিকা প্রবাসী সুফি আহমেদের পিতা আর নেই শায়েস্তাগঞ্জ বাজারে বেশি মূল্যে তেল ও গ্যাস বিক্রি ॥ জরিমানা সংসদে চুনারুঘাটের ঝুঁকিপূর্ণ সেতু নিয়ে সরব এমপি ফয়সল শায়েস্তানগরে ট্রান্সফরমারের ফিউজ গেলে মেরামত হয়নি ৮ ঘন্টায়ও নবীগঞ্জে টিকাদান কর্মসূচি নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

আজমিরীগঞ্জে দুই দলের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত

  • আপডেট টাইম সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে সরকারি টিউবওয়েল থেকে পানি আনতে বাঁধা দেয়ার ঘটনায় দুই দলের প্রায় ৪ ঘন্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। আব্দুর রহমান ওরফে বক্কা মেম্বার ও আলাউদ্দিন মেম্বারের লোকজনের মধ্যে প্রায় ৪ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়। পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। রবিবার (১৩ এপ্রিল) সকাল প্রায় সোয়া এগারোটা থেকে দুপুর প্রায় দুইটা পর্যন্ত উপজেলার জলসুখা ইউনিয়নের মধ্যপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গতকাল শনিবার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে বক্কা মেম্বারের পরে অলি মিয়ার মেয়ে ফারজানা বেগম (২৬) বাড়ির পাশে আলাউদ্দিন মেম্বারের মেয়ের জামাতা ওয়াহিদ মিয়ার বাড়ির সামনে সরকারি একটি নলকূপ থেকে খাবার পানি আনতে গেলে আলাউদ্দিন মেম্বারের পরে আজমান মিয়ার পুত্র ওয়াসিম মিয়া পানি নিতে বারণ করেন। এতে দুই জনের মধ্যে বাকবিতন্ডা বাঁধলে ওয়াসিম মিয়া, ফারজানাকে গালিগালাজ ও ফারজানার চার বছরের শিশুর গালে থাপ্পড় মারে। বিষয়টি নিয়ে গতকাল রবিবার সকালে জলসুখা বাজারে অলি মিয়া ও আজমান মিয়ার মধ্যে বাকবিতন্ডা শুরু হয় এবং বাকবিতন্ডার এক পর্যায়ে দুইজন হাতাহাতিতে লিপ্ত হয়। এ সময় বাজারের লোকজন দুইজনকে থামিয়ে বাড়িতে পাটিয়ে দেন। বাড়িতে পৌঁছার বিষয়টি জানাজানি হলে বক্কা মেম্বার ও আলাউদ্দিন মেম্বারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমান ও আরো এক পুলিশ সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে পুলিশ তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই সংঘর্ষে আহতরা হলেন, এনামুল (৩০), বাহার (২৮), মেহেদী (২১), কাওসার (২৮), ফয়সাল (৩১), জাহিদুল (২২), ভুট্টু মিয়া (৪০), আফদাল (২৬), তকদির (৩৮), জিয়াউর (৩৫), রাতুল (১৬), শামিম (২১), জফর উদ্দিন (৪২), শাওন (১৯) শামীম (৩৯)। এদের মধ্যে এনামুল (৩০), কাউছার (২৮) ও শামীম মিয়া (৩৯) এ অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। এ সংঘর্ষে নিরীহ আদিল হোসাইনের ঘর ভাংচুর করা হয়। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান বলেন, পুলিশ সংঘর্ষে থামাতে তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পরে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com