সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে পরকিয়া সন্দেহে স্ত্রীকে হত্যা ॥ স্বামী আটক ঠিকাদারের খামখেয়ালি ॥ নিম্নমানের ইট ব্যবহারের চেষ্টা ॥ মাধবপুরে স্কুল নির্মাণ কাজ ৫ বছরেও শেষ হয়নি ! ৪টি চা বাগানে ১৪ মাস ধরে কর্মকর্তা ও শ্রমিকদের বেতন-ভাতা বন্ধ আওয়ামীলীগ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ঠকিয়েছে -জিকে গউছ টমটমের নতুন নাম্বার প্লেইট বিতরণ শুরু কিউআর কোডের মাধ্যমে নাম্বার প্লেইট দেয়া চমৎকার উদ্যোগ-জেলা প্রশাসক বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত আজ ৮ ডিসেম্বর আজমিরীগঞ্জ মুক্ত দিবস নবীগঞ্জে ২নং ওয়ার্ড যুবদলের দোয়া মাহফিল ও কর্মী সমাবেশ শায়েস্তাগঞ্জে রেলওয়ে পার্কিং শ্রমিকদের দখলে মাধবপুরে নিখোঁজের তিন দিন পর কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

নবীগঞ্জে নাশকতার মামলায় আবিদ আলী গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেট কার পুড়িয়ে নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলার সন্দিগ্ধ আসামী হিসেবে আবিদ আলী (৪০) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলার রসুলগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে আবিদ আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবিদ আলী (৪০) রসুলগঞ্জ বাজার এলাকার আব্দুল আলীর ছেলে ও স্থানীয় আওয়ামী লীগ নেতা। পুলিশ জানায়- ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর এলাকায় প্রাইভেট কার পুড়িয়ে নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী হিসেবে আবিদ আলীর সংশ্লিষ্টতা পায় পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এস আই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ রসুলগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে আবিদ আলীকে গ্রেফতার করে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন- ঢাকা-সিলেট মহাসড়কের গজনাইপুরে প্রাইভেট কার পুড়ানোর ঘটনায় দায়েরকৃত নাশকতার মামলার তদন্তে আবিদ আলীর সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com