রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

ঢাকায় ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার ৫৫ দিন পর লাখাইয়ের কারিমুল ইসলামের মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত আরও এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম কারিমুল ইসলাম (২০)। সে লাখাই উপজেলার পশ্চিম রুহিতনশী গ্রামের শাহাব উদ্দিনের ছেলে। কারিমুল ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য ছিল। গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে নিহতের নানা জিল্লুর রহমান জানান, কারিমুল ইসলাম ঢাকায় থাকতো। সেখানে সে নতুন ব্যবসা শুরু করেছিলো। ইসলামী ছাত্র আন্দোলনের একজন সদস্য ছিলো। শুরু থেকেই আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে সে। গত ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে বুক, মুখ ও হাতে গুলিবিদ্ধ হয় কারিমুল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিন ধরে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। গতকাল সোমবার ভোরের দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ময়নাতদন্ত শেষে মরদেহ লাখাই উপজেলার রুহিতনশী গ্রামে নিয়ে আসার কথা রয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, ময়না তদন্ত শেষে লাশটি আজ মঙ্গলবার সকালে বাড়ীতে আনা হবে বলে জানা গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com