মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরের মাহমুদাবাদে শিশুকে জিম্মি করে বাসায় ছিনতাই

  • আপডেট টাইম রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাহমুদাবাদের একটি বাসায় দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।জানা যায়, গত ৩ সেপ্টেম্বর রাত ৮টায় ওই বাসার ভাড়াটিয়া গৃহবধূর শিশুপুত্রকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ লুট করে দুর্বৃত্তরা। এ ঘটনা সিসি ক্যামেরায় ফুটেজ রয়েছে। ওই বাসায় স্ত্রী ও শিশু পুত্র নিয়ে ভাড়া থাকেন এক বেসরকারি কর্মকর্তা। ঘটনার দিন ৩/৪জন যুবক ঘরে প্রবেশ করে লুটতরাজ চালায়। এ সময় তাদের বাঁধা দিলে তারা গৃহবধূকে মারধোর করে। এ সময় তার শোর চিৎকারে লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশকে জানানোর পর ৩ দিন অতিবাহিত হলেও কোন পদক্ষেপ না নেয়ায় গতকাল শনিবার দুপুরে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনকারীরা থানায় এসে ফুটেজ সংগ্রহ করে ব্যবস্থা নেয়ার জন্য অফিসার ইনচার্জকে দাবি জানান। পরে অফিসার ইনচার্জ এসআই খুরশেদ আলীকে দায়িত্ব দেন। তিনি ভিডিও ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ^াস দিলে ছাত্ররা চলে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com