বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শোক

  • আপডেট টাইম বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা লস্কর জমাদার বাড়ির বাসিন্দা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শায়েস্তাগঞ্জ আঞ্চলিক শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক (লেদু ) ইন্তেকাল করেছেন (ইন্না-রাজিউন)। তিনি সোমবার বিকেল ৪ টায় সিলেটের মাউন্টএডোরা প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮৬) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল সকাল ১১ টায় লস্করপুর ঈদগাহ মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পরিবহন শ্রমিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন। জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়। জানাজার পূর্বে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এদিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক (লেদু মিয়া) এর মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। সংবাদপত্রের প্রদত্ত এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করেন সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী। তারা বলেন- শ্রমিক নেতা আব্দুল মালেক (লেদু মিয়া) মহান মুক্তিযুদ্ধে সক্রিয় ভাবে অংশ গ্রহন করেন। তার এই অবদান জাতি কখনো শোধ করতে পারবে না। মুক্তিযুদ্ধ পরবর্তী তিনি শ্রমিকদের বিভিন্ন দাবি-দাবার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাথে জড়িত ছিলেন। তিনি সংগঠনের শায়েস্তাগঞ্জ আঞ্চলিক শাখার দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং শ্রমিক বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশ গ্রহন করেছেন। তার মৃত্যুতে শ্রমিক ইউনিয়নের অপুরণীয় ক্ষতি হয়েছে। যা পূরণ হওয়ার নয়। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com